Breaking News

বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি!


বাংলার স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বাঙ্গালী জাতিকে এক নতুন উদ্ভাবিত ইলেকট্রিক বাহন উপহার দিতে চলেছেন "Baagh Electronic Vehicle" নামক প্রতিষ্ঠানের সিইও জনাব Zashimul Kazi । তিনি গত ৫ই ফেব্রুয়ারী তার অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে উক্ত প্রযুক্তি নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন। তার মতে দেশবাসী উপহার পেতে যাচ্ছে বাংলার প্রথম নিজ দেশীয় কোনো ব্র্যান্ডের তৈরী "ই-যান"। দেশকে প্রযুক্তি খাতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণায় তিনি বাংলাদেশকে উপহার দিতে চলেছেন এক অত্যাধুনিক ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে তৈরী এই ইলেকট্রনিক বাহন।


প্রায় ৩৬ মাসের অক্লান্ত পরিশ্রমে জনাব জসিম কাজী ও তার প্রতিষ্ঠান " Baagh Electronic Vehicle " তৈরি করতে সক্ষম হয়েছে এই অসাধারণ প্রযুক্তিটি এমনটা উনি নিজেই তার ফেসবুক একাউন্টে উল্লেখ করেন।

উক্ত গাড়িতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশে তৈরী লিথিয়াম ব্যাটারী। একবার ফুল চার্জ দেওয়া গেলে গাড়িটি অনায়সে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। তাছাড়া সোলার প্যানেলের মাধ্যমেও যানটি ৪০ কি.মি চলতে সক্ষম। এরকম ব্যাটারী পরিবেশের জন্য ক্ষতিকারক হবেনা এবং সাশ্রয়ী হবে এমনটাই আশা তার।

আরও যা যা থাকবে এই গাড়িতেঃ
[ ] Security Camera with Night vision
[ ] Roof Signage
[ ] Dashboard with Digital Display
[ ] Dual Suspension
[ ] Entertainment Tab
[ ] Solar Panel

যাত্রীদের আকৃষ্ট করতে আরো যেসব সুবিধা রয়েছেঃ
[ ] ড্রাইভারসহ ৬ যাত্রী ধারণক্ষমতা
[ ] ফ্রী ওয়াইফাই!
[ ] দূষণ ও নয়েজমুক্ত ফ্রী মোবাইল মনিটরিং সিস্টেম ও IOT ( Internet of Things) সমন্বয়কৃত ব্যবস্থা!
[ ] আনলিমিটেড Virtual Tv ( free binge from Robi)!
[ ] YouTube!
[ ] বাংলাদেশের সকল টিভি চ্যানেল!

প্রতি কিলোমিটারে এই যানটির বিদ্যুতিক খরচ হবে আনুমানিক " ৬৫ পয়সা "। এভাবে কোটি টাকার অবৈধ চার্জিং বিল হ্রাস পাবে। এছাড়াও ৬০০ কোটি টাকা রোড ট্যাক্সসহ রেজিস্ট্রেশন বাবদ খরচ হ্রাস পাবে।


জনাব জসিম কাজীর মতে, MIST ( Military Institute of Science and Technology) দ্বারা যন্ত্রটি পরীক্ষীত এবং সরকারী অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি গাড়িটি উদ্ভোদন করবেন। সংশ্লিষ্টরা এই প্রজেক্ট নিয়ে অনেক আশাবাদী।



No comments