Breaking News

চলে এলো বহুল প্রতীক্ষিত আলাপ অ্যাপ!

alaap app alap app আলাপ এপ

 বহুল প্রতীক্ষার পর আজকে চলে এলো BTCL নিজস্ব আইপি কলিং অ্যাপ আলাপ। আজ আলাপ অ্যাপের যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আম্বার আইটি এবং ব্রিলিয়ান্ট কানেক্ট এপের মতো উপকারী সব ফিচার এড করা হয়েছে এপটিতে। ৪০ পয়সা কলরেটে সার্ভিস দিচ্ছে অ্যাপটি। যদিও প্রথমে অনেকেই ২৫ পয়সা কলরেট আশা করেছিলো।

গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করলেই পাচ্ছে ১০ টাকা এবং রেফার লিংক থেকে করলে পাচ্ছে সাথে আরও ৫ টাকা । এপটিতে রয়েছে অন্য এপদের মতোই রেফার অপশন। যার ফলে আপনি আপনার বন্ধুদের অ্যাপে রেফার করেও টাকা পেতে পারেন।
আইপি কলিং হচ্ছে আইপি নেটওয়ার্ক বা ইন্টারনেট এর মাধ্যমে টেলিফোন কল স্থাপন এবং প্রেরণের জন্য এক ধরণের বিশেষ টেলিফোন।
হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ হতে অ্যাপে কথা বলা যায়। ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলা যাবে। এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমে কথা বলার সুবিধাও রয়েছে। আর এই আইপি ফোন হতে আইপি ফোনে কথা বলতে কোনো খরচ লাগে না।
সংশ্লিষ্টরা বলছেন, আইপিটিএসপিগুলো আনুষ্ঠানিকভাবে অ্যাপে ভয়েস কল সেবা দিতে শুরু করলে মোবাইল ফোন অপারেটরগুলোর আয়ে প্রভাব পড়বে।

ডাওনলোড করতে ক্লিক করুনঃ https://alaapbtcl.app.link/xb7gW0NGgcb

No comments